মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন

খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেলেন সাতক্ষীরার মহিলা আ’লীগ নেত্রী জ্যোৎস্না আরা

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

“জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচি ২০২০-২০২১ এ ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান, সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরা।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) ভার্চুয়ালে খুলনা বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি ঢাকা’তে খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি’র সভাপতিত্বে প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র পক্ষ থেকে সাতক্ষীরা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী’ ক্যাটাগরীতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নারী নেত্রী জ্যোৎস্না আরা’র হাতে পুরস্কার- ক্রেস্ট ও সনদ এবং সম্মানী তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তর’র মহাপরিচালক ফরিদা পারভীন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম-বার প্রমুখ। সাতক্ষীরার কৃতি-সন্তান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য নারী নেত্রী সাতক্ষীরার অগ্নি কন্যা জ্যোৎস্না আরা ইতিপূর্বে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও নারী নেত্রী জ্যোৎস্না আরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টিদের এগিয়ে নিতে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর’র দায়িত্ব পালন করেছেন। সাতক্ষীরা জেলায় নারীদের উন্নয়নে নারীদের সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র জীবন থেকে আজ অবধি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!