রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আশাশুনির খাজরা ইউপি নির্বাচনে ফলাফল শীটে কারচুপির অভিযোগে পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনির খাজরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল শীটে কারচুপির ঘটনায় চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত. আলহাজ্ব নুর মোহাম্মদ মোল্ল্যার পুত্র প্রভাষক জাকিরুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার চাচা অহিদুল ইসলাম মোল্ল্যা গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশ গ্রহণ করেন। নির্বাচনে চাচার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে কৌশলে বিজয়ী হওয়ার চক্রান্ত শুরু করেন। একপর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ব্যালট পেপার গননা এবং ফলাফল শীটে কারচুপি করা হয়। ইউনিয়ন ৬টি কেন্দ্রের আনারসের এজেন্টদের আটকিয়ে রেখে প্রিজাইডিং অফিসারগণ আমার চাচার প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহনেওয়াজ ডালিমকে বিজয়ী করার জন্য ফলাফল শীটে ভোটের সংখ্যা পরিবর্তন করেছেন। সে সময় আমাদের এজেন্টরা তাদের কাছে জিম্মি থাকায় বিষয়টি তারা আমাদেরকে জানাতে পারেনি। পরবর্তীতে তারা বিষয়টি আমাদের জানান।

তিনি বলেন, দেখাদৃষ্টিতে ভোটের মাঠে কোন সমস্যা না হলেও প্রিজাইডিং অফিসারগনদের ম্যানেজ করে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডালিম অভিনব কারচুপি করেছেন। সে কারনে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউনাইনেটড মাধ্যমিক বিদ্যালয় (পশ্চিম খাজরা), ৩নং ওয়ার্ডের রাউতাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (রাউতাড়া), ৪নং ওয়ার্ডের পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় (পারিশামারী), ৬নং ওয়ার্ডের চেউটিয়া দাখিল মাদ্রাসা (চেউটিয়া, ৭নং ওয়ার্ডের দক্ষিণ গদাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় (দক্ষিণ গদাইপুর), ৯নং ওয়ার্ডের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় (তুয়ারডাঙ্গা) ভোট কেন্দ্র গুলোর ভোটের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননা এবং মুড়ি বই নিরক্ষন পূর্বক সঠিক ফলাফল প্রকাশ করার আমি জোর দাবী জানাচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় খাজরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল শীটে কারচুপির ঘটনায় চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পুনরায় গননার জন্য সাতক্ষীরা জেলা  প্রশাসক, জেলা নির্বাচন অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!