রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত 

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য -নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি-২২) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের হলরুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যাক্ষ কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু ও এস এম গোলাম ফারুক।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, প্রতিবছরের ন্যায় এ বছরও প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমন আগামী ৩রা ফেব্রুয়ারী ২০২২ মুজিবনগরে হবে। এলক্ষে এম হাফিজুর রহমান শিমুলকে আহবায়ক করে ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রেসক্লাবে আবেদনকৃত নতুন সদস্যদের জন্য ২০২২ সালের নিজ নিজ পত্রিকার কার্ডের ফটোকপি ও ভর্তি ফিস জমা দিয়ে ৩১ জানুয়ারীর মধ্যে ভর্তি হতে হবে। একই সাথে প্রেস ক্লাবের সদস্যদের মাসিক চাঁদা, ও ২০২২ সালের পত্রিকার পরিচয় পত্রের ফটোকপি আগামী ৩১ জানুয়ারীর মধ্যে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!