গাজী জাহিদুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব সিনিয়র সহকারী কমিশনার মো. শরীফ নেওয়াজ।
সভায় গত মাসের সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক শেখ মোবাশ্বেররুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর আলম ও সরকারি বালিকা বিদ্যালয়ের আইসিটি সুদর্শন রপ্তান ও সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের লিডার শেখ মাহবুবুল হক প্রমুখ।
সভায় সাইবার অপরাধ প্রতিরোধে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে ইতিমধ্যে ২৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে, সাইবার অপরাধমূলক কন্টেইনগুলো চিহ্নিত করা, আইনের আওতায় আনা, একটি দক্ষ সাইবার প্রতিরোধ সেল কার্যক্রম গড়ে তোলা ও সেবা বান্ধব পরিবেশে তৈরি করা, শিক্ষক-শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, প্রবাসীদের সাইবার অপরাধ থেকে মুক্ত রাখা ও নিরাপদ সুস্থ ইন্টারনেট ব্যবহার সচেতন করা।
এছাড়া সচেতনতামূলক কনটেন্ট তৈরি ও প্রচার, ঘটনার পর দ্রুত ভুক্তভোগীর পাশে পৌঁছানো, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, সরকারি আইন, নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এসময় সভায় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রামার সুব্রত দত্ত।










