সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিমের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি রবি

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর সভার ১ নং ওয়ার্ডের জনপ্রিয় সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুস সেলিম’র শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে কাটিয়া লষ্কর  পাড়াস্থ তার বাসভবনে গেলেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

পৌর সভার সাবেক প্যানেল মেয়র আব্দুস সেলিমের মৃত্যুতে রবিবার বেলা ১২টার সময় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কাটিয়া লষ্কর পাড়া নিজ বাসভবনে ও সাতক্ষীরা পৌর সভায় এমপি রবি তার মরদেহ পূর্ষ্পাঘ্য অর্পণ করেন এবং গভীর শোক প্রকাশ করেন।

তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তার মৃত্যুতে সাতক্ষীরা পৌর এলাকার কটিয়া লষ্কর পাড়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এমপি রবি। এসময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতিসহ সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!