মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২০২০ সালে শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রানবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হামলা মামলা, আ’লীগের ১০ নেতা কর্মী কারাগারে তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৮ম শ্রেণীর শিক্ষার্থী ধ র্ষ ণ মা ম লা য় নারীসহ দুই জনের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড  গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন  তালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি দেবহাটার কোড়া গ্রামে বাড়িতে চু রি, নগদ টাকা ও  স্বর্ণালংকার লু ট দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি, আলোচনা ও ঋণ বিতরণ ব হি ষ্কা রা দে শ প্র ত্যা হা র ও শ্রমিক ইউনিয়নে অ বৈ ধ হস্তক্ষেপের প্র তি বা দে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ

উপকূলে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ

✍️হেলাল উদ্দিন🔏☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে, আবার অনিয়মিত বৃষ্টিপাতের কারনে বোরো মৌসুমে সেচের পানির স্বল্পতা রয়েছে। এমন বহুবিধ সংকটের মধ্যে কৃষি ব্যবস্থাকে টেকসই করার লক্ষ্যে ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) লিডার্স এর বাস্তবায়নে দক্ষিণ বেদকাশী ইউনিয়নে লিডার্স ঘড়িলাল শাখা অফিসে বোরো মৌসুমে ১৩৪ জন কৃষকের মাঝে ৯৩০ কেজি লবন ও খরা সহনশীল ব্রি-৬৭ ধান বীজ বিতরণ করা হয়েছে।

উক্ত ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা মোঃ বুলবুল তরফদার, প্যানেল চেয়ারম্যান মোঃ আবু ছালাম গাজী, ইউপি সদস্য মোঃ দিদারুল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ কোহিনুর ইসলাম, সাবেক ইউপি সদস্য নাসের আলী মোড়ল, সমাজ সেবক মোল্যা জাফর আলী, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মাধাই চন্দ্র সরকার প্রমুখ।

প্রধান অতিথি বলেন,“কৃষকের কর্মসংস্থান বৃদ্ধিতে ও খাদ্য ঘাটতি পুরনে এক ফসলী জমিকে একাধীক ফসল চাষে উন্নীত করতে হবে। লবন পানি অনুপ্রবেশ বন্ধ করে জীব-বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখতে হবে। যারা ধানের বীজ পেয়েছেন, তাদেরকে অবশ্যই বীজ তলায় বীজ বপন করতে হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!