শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে-নজমুল হুদা শাহ্ এ্যাপোলো

✍️গৌতম চন্দ্র বর্মন🔏 ঠাকুরগাঁও জেলা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৮৬৮ বার পড়া হয়েছে
নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১১নং মোহাম্মদ পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
শুক্রবার বিকেলে মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মোহাম্মদপুর ইউনিয়ন বোর্ড অফিস বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি আরও বলেন, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. সোহাগ।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো. সোহাগ হোসেন বলেন, উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি বিগত পাঁচটি বছরচেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবো। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।
মত বিনিময় সভায় মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. শাহিনুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহ-সভাপতি সাইয়েদা উম্মুল খায়ের, আরাফাত জামান অপু, মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি আক্তার,এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সভাপতি মো. এ এফ এম মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াফু তপুসহ জেলা উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়নের আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!