বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

শ্যামনগরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে সুশীলনের উদ্যোগে র‌্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে
কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন; প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল -২০২১ প্রকল্পের বাস্তবায়নে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড়কুপট সমৃদ্ধি সেন্টার প্রাঙ্গনে  “আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২১”  পালন উপলক্ষ্যে  র‌্যালি ও আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিবন্ধী দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি ও আলোচনা সভায় উপস্হিত ছিলেন বিভিন্ন সিবিও হতে আগত প্রতিবন্ধী সদস্য, সিবিও সদস্য, যুব সদস্য, ইউপি সদস্য, সিবিও এ্যালায়েন্স সভাপতি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতিতে দিবসটির উদ্দেশ্য ও সকলের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথীবৃন্দ। তারা সকলে প্রতিবন্ধীর অধিকার ও তাদের উন্নয়নের জন্য সমাজ তথা রাষ্টের ভুমিকা তুলে ধরেন। এসময় বক্তারা বলেন যে প্রতিবন্ধী কোন বোঝা নয় তাদের কে সমাজের মুল ধারায় ফিরিয়ে আনতে হবে তাহলে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। কাউকে পেছনে ফেলে নয় সকল কে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে প্রতিবন্ধীতা কোন বোঝা হয়ে থাকবে না, তারা তাদের যে গুন আছে তা দিয়েই সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে পারবে। 
এসময় বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ে “আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২১” পালনের অংশ হিসাবে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে “আমার চোখে বাংলাদেশ” বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অঙ্কনের মান অনুযায়ী ১ ম, ২য়, ৩য় স্থান নির্বাচন করা হয় ও অংশগ্রহনকারী সকলকে পুরষ্কৃত করা হয়। সমাজের প্রতিবন্ধীদের মুল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য আড়পাংগাশিয়া রাস মন্দির মাঠে সিবিও ও ইয়ুথ গ্রুপের সদস্যদের উপস্থাপনায় পথ নাটক ”একই বাগানের ফুল” উপস্থাপনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!