রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম কর্তৃক মুুসলিম অধ্যুষিত এলাকায় ১০৮ জন হিন্দু পরিবারের নাম দিয়ে ত্রাণ আত্মসাতের প্রতিবাদ ও দূর্নীতি মামলায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়নবাসী। স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে সোমবার সকাল ১১ টায় উপজেলার খাজরা ইউনিয়নের গদাাইপুুর বাজারে শত শত এলাকাবাসী, মুক্তিযোদ্ধা ও হিন্দু পরিবারের লোকজন এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মর্সূূচী পালন করে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন, বীর মুুক্তিযোদ্ধা শাহবুদ্দিন সরদার, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অশীথ ঘোষ প্রমূখ।

বক্তরা বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ডালিম ভুয়া তালিকা দিয়ে ভিজিএফ এবং বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষন, চাঁদাবাজি, ত্রাণ আত্মসাৎ মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। তিনি গেজেটভূক্ত রাজাকারের সন্তান। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতা শরবত মোল্যা হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলও খেটেছেন। তিনি খাজরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চেউটিয়া গ্রামের মুসলিম অধ্যুষিত এলাকায় ১০৮ জন হিন্দু পরিবারের নামে ত্রান দেয়ার নামে বরাদ্দকৃত টাকা উত্তোলনসহ ৯টি ওয়ার্ডে ভুয়া ব্যাক্তিদের নাম দিয়ে ভিজিএফ’র বরাদ্দকৃত সরকারের দেওয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। এ ঘটনায় একটি দুর্নীতি মামলা দুদকে তদন্তধীন রয়েছে। বক্তরা এসময় অবিলম্বে দূর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে গ্রেফতারসহ আওয়ামীলীগ থেকে বহিস্কার এবং আগামী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!