বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে-শেখ সেলিম এমপি (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-০২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পাইলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। একটি মানুষও যেন না খেয়ে থাকে, প্রতিটি মানুষ যেন ঘর পায়, মৌলিক অধিকারগুলো পায় সে বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ইউএনডিপি ও ইউকে এইড এর অর্থায়নে গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার চর মানিকদাহ’র সোনাকুড় এলাকায় দরিদ্র জনগোষ্ঠির জন্য জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়্যালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম এমপি আরো বলেন, সাধারণ মানুষ যাতে মৌলিক অধিকারের নিশ্চয়তা পায় সেই প্রকল্পগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নিয়েছেন। যারা প্রান্তিক মানুষ তারা যেন ঘর পায় সেই আহবান জানান তিনি। 

গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জৈষ্ঠ্য পরামর্শক আব্দুল মান্নান প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় গোপালগঞ্জ জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌলশী মো. এহসানুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ঠিকাদার এ্যাড. শাহ মোহাম্মদ মুনীর (হিটলার), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সহ—সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার মো. আবু সিদ্দিক সিকদার, ইউএনডিপি ও ইউকে এইড -এর প্রতিনিধি, পৌরসভার কাউন্সিলরগণ, ঠিকাদারগণ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলার প্রান্তিক জনগোষ্ঠির জন্য প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জায়গার ওপর ৩৩৬টি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী। তিনি আরো বলেন অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এই আবাসন প্রকল্প থেকে সুযোগ—সুবিধা পাবেন। 

পরে প্রধান অতিথি শেখ সেলিম এমপি’র পক্ষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ইটের গাঁথুনি দিয়ে এ প্রকল্পের শুভ সূচনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!