রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সহযোগী মুক্তিযোদ্ধার ছেলে শাহনেওয়াজ ডালিমের হাতে নৌকা প্রতীকের দাবিতে মানববন্ধন(ভিডিওসহ)

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

একজন সহযোগী মুক্তিযোদ্ধার সন্তানকে ‘রাজাকারপুত্র’ আখ্যায়িত করে বিএনপি দলীয় এক ব্যক্তিকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে নৌকার মনোনয়ন নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

তারা বলেন, আমরা প্রত্যক্ষ প্রমান মোজাহার আলী সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে ১৯৭১ সালে আমাদের সহায়তা দিয়েছেন। অথচ তাকে ‘রাজাকার’ বলে গালিগালাজ করে তার ছেলে পরপর ২ বারের চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা ও বর্তমানে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি শাহনেওয়াজ ডালিমকে নৌকা প্রতীক মনোনয়নে বাঁধার সৃষ্টি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা শাহনেওয়াজ ডালিমের হাতে নৌকা প্রতীক দেখতে চান বলে জানান। এই প্রতীক যেন বিএনপি নেতা ওহিদুল ইসলামের হাতে না ওঠে সে ব্যাপারে তারা সকলকে সচেতন হবার আহবান জানান।

সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্লা। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুর রব, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ইসহাক আলী, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা হায়দর আলী সহ বেশ কয়েকজন।

তারা বলেন, শাহনেওয়াজ ডালিমকে প্রতিহত করতে খুলনা থেকে আসা বিএনপি নেতা ওহিদুল ইসলামকে রাতারাতি একটি কমিটির মাধ্যমে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি দেখিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তার নাম পাঠানো হয়েছে কেন্দ্রে। অথচ খাজরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক হলেন শাহনেওয়াজ ডালিম ও মিলন কান্তি মন্ডল। এ বিষয়ে খুলনার বিএনপি নেতা খাজরা ইউনিয়নের বাসিন্দ ওহিদুল ইসলাম ও তার লোকজন বারবার শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৌকা প্রতীক গ্রহনের চেষ্টা করছে।

এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে একই বিষয়ে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন। এতে বক্তব্য রাখেন খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলন কান্তি মন্ডল, ইউপি সদস্য বিপ্লব কান্তি দাস, আওয়ামী লীগ নেতা মোঃ রমজান আলী, আব্দুস সাত্তার, ইউপি সদস্য ও যুবলীগ নেতা আসাদুজ্জামান রিপন প্রমুখ। তারা বলেন, চেয়ারম্যান ডালিমের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। নিষ্পত্তি হওয়া ২-১টি মামলা দেখিয়ে তারা তাকে হয়রানি করার চেষ্টা করছেন। একইসাথে একটি মহল তার বিরুদ্ধে মিডিয়ায় বিভিন্ন ভুল তথ্য দিয়ে খবর প্রকাশ করছে। তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে শাহনেওয়াজ ডালিমের হাতে নৌকা প্রতীক তুলে দেওয়ার আহবান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!