শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

✍️খন্দকার আনিসুর রহমান তাজু🔏☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, প্রধান বক্তার বক্তব্যে রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, বিশেষ বক্তার বক্তব্যে রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাকিল আহম্মদ জুয়েল (বাবু), বিশেষ বক্তা হিসাবে বক্তব্যে রাখেন স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজীব।

এর আগে সভায় আগত নেতৃবৃন্দকে জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় জেলার কালিগঞ্জ,শ্যামনগর, আশাশুনি, কলারোয়া ও তালা উপজেলা/ইউনিটের কমিটির মেয়াদ না থাকায় এই ৫টি উপজেলার সম্মেলন আগামী ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও জেলার অন্তর্গত ৯টি সাংগঠনিক উপজেলার সভাপতি/সাধারন সম্পাদক/আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় একই সাথে দিক নির্দেশনা মূলক বক্তব্যে রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!