রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

শ্যামনগরে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার করলো স্বেচ্ছাসেবকরা

✍️মো. মুশফিকুর রহমান (রিজভি)🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ব্যাক্তিগত উদ্যোগে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’-এর সদস্যরা। সোমবার (০৪ অক্টোবর) বিকালে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট থেকে ঈশ্বরীপুর বাজারগামী রাস্তার ক্ষতিগস্থ কিছু অংশ সংস্কার করে তারা।

রাস্তা সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম দেন শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতু্ল নাঈম, ঈশ্বরীপুর ইউনিয়নের সদস্য রাশিদুল ইসলাম, সাইফুল্লাহ ইসলাম, নূর মোহাম্মদ , জোবায়ের হোসেন, সজীব হোসেন প্রমুখ।

রাস্তা সংস্কার প্রসঙ্গে শরুব ইয়ুথ টিমের ঈশ্বরীপুর ইউনিটের টিম লিডার রাশিদুল ইসলাম বলেন, বর্ষা মৌষুমে খ্যাগড়াঘাট থেকে ঈশ্বরীপুর বাজারগামী সোলিং রাস্তাটির কিছু অংশের ইট উঠে খাদে পরিণত হয়। সেখানে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটতো। স্থানীয় জনপ্রতিনিধিরাও রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেনি তাই আমরা শরুব এর স্বেচ্ছাসেবকরা দায়িত্ব নিয়ে রাস্তাটি সংস্কার করেছি।

 সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জান্নাতুল নাইম বলেন, শ্যামনগর উপজেলায় আমাদের ‘শরুব’-এর ১২টি টিম রয়েছে। আমরা সবসময় জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় ওই রাস্তাটি সংস্কার করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!