রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শ্যামনগরের তোহা কাঁচা বাজার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবীতে সংবাদ সম্মেলন

✍️নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর তোহা কাঁচা বাজার ব্যবসায়ীদের উচ্ছেদ না করার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে সাতক্ষীলা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে তোহা কাঁচা বাজার ব্যবসায়ীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় তাদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, কাঁচা বাজার ব্যবসায়ী মফিজুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ ২৬ বছর ধরে সরকারী নিয়মনীতি মেনে সেখানে সবজি বিক্রি করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছি। অথচ শ্যামনগরের সহকারী কমিশনার (ভুমি) প্রকৃত ব্যবসয়ীদের ডিসিআর না দিয়ে ১৪৫ জন অসাধু ব্যক্তিদের সেখানে দোকান ঘরের ডিসিআর দিয়ে তিনি নিজেই সাইন বোর্ড ঝুলিয়ে কাঁচা বাজারটি উচ্ছেদ করার চএষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, শ্যামনগর উপজেলার হায়বাতপুর মৌজার এসএ ২ নং দাগ বর্তমান ৩৮ নং দাগের সম্পত্তিতে সাবেক সদর ইউপি চেয়ারম্যান সামছুর রহমান নিজে সম্পত্তিতে জনসাধারনের সুবিধার্থে সপ্তাহে দুই দিন কাঁচা বাজার করে দেন। প্রশাসনের কিছু অসাধু ব্যক্তি উক্ত সম্পত্তিতে তোহা কাঁচা বাজারটি নামে মাত্র কিছু অসাধু ব্যক্তিদের দোকান ঘর বরাদ্দ দেন। বরাদ্দকৃত ব্যক্তিরা হাইকোর্টের একটি রিট পিটিশন করেন। যার নং-৫৯৯৬/২১। হাইকোর্ট উক্ত সম্পত্তিতে কোন প্রকার পাকা দোকানঘর তৈরীর কোন আদেশ প্রদান করে নাই। চলতি বছরের ৮ মার্চ উপজেলা পরিষদের এক সভায় উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন ও উপজেলা নির্বাহি অফিসার আনম আবুজর গিফারী স্বাক্ষরিত সভায় বলেন, উপজেলার নকিপুর বাজার তোহা কাঁচাবাজার উপজেলার বিভিন্ন গ্রাম হতে কৃষকগন তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার সেখানে কেনাবেচা করে থাকেন। অথচ কিছু অসাধু ব্যক্তি তাদের নিজ লোভের জন্য উক্ত বাজারে স্থায়ী দোকান নির্মানের পায়তারা করছেন। জনস্বার্থে প্রাম্ভিক চাষীদের কথা বিবেচনা করে উক্ত বাজারে কোন স্থায়ী দোকানঘর যাতে বরাদ্দ না দেয়া হয় সেজন্য উপজেলা নির্বাহি অফিসারকএ প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য সভা থেকে বলা হয়।

তিনি আরো বলেন, হাইকোর্টের নির্দেশক অপব্যাখা দিয়ে সহকারী কমিশনার (ভুমি) সহ কয়েকজন কর্মকর্তা সবজির বাজারের চাঁদনি উচ্ছেদ করে তা অব্যবসায়ীদের ইজারা দিয়ে ক্ষুদ্র সবজি ব্যবসায়িদের পেটে লাথি মারার পায়তারা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় উক্ত তোহা কাঁচা বাজার থেকে ব্যবসায়ীদের উচ্ছেদ না করার এবং সেখানে কোন স্থায়ী দোকান ঘর বরাদ্দ না দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহি অফিসার সহ মাননীয় প্রধান মন্ত্রীর কাছে জোর দাবী জানান।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!