বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

জলবায়ূ পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ মুন্সিগঞ্জের এলাকা পরিদর্শণ করলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ🔏নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

জলবায়ূ পরিবর্তন জনিত দুর্যোগ প্রবণ এলাকায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ সুন্দরবন সংলগ্ন রমজান নগর ইউনিয়নের গোলাখালী গ্রামে সরেজমিনে পরিদর্শণ করেছেন।

শনিবার (২ অক্টোবর) রমজাননগর ইউনিয়নের ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যবৃন্দ সেখানে যান। এসময় এলাকার মানুষের জীবন যাপন বিষয়ে খোঁজ খবরসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে কথা বলেন। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দুর্যোগ প্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশে’র আহ্বায়ক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র সদস্য ও মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সংসদ সদস্য রূমানা আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও সাতক্ষীরা সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, মুন্সিগঞ্জ সহকারী কমিশনার ভূমি শহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কেন্দ্র্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। এসময় ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!