শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ, আহত-১৫

✍️আসাদুজ্জামান🔏☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ইউপি নির্বাচনকে সামনে রেখে দুই প্রতিদ্বদ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে একজন স্বতন্র চেয়ারম্যান প্রার্থী ও একজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা ওই প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্রনে আনলেও সেখানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ হামলার জন্য স্বতন্র প্রার্থী শহিদুল ইসলাম আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ বেনজির হোসেনকে দায়ী করেছেন।

চেয়ারম্যান পদে বিএনপি সমর্থক স্বতন্র প্রার্থী শহিদুল ইসলাম জানান, তিনি তার নির্বাচনী কার্যালয়ে বসে সোমবারের নির্বাচনে নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বন্টনের কাজ করছিলেন। এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সহ তার সমর্থকরা অতর্কিত হামলা করে। একইসময় তারা মেম্বর পদপ্রার্থী আনারুলের কার্যালয়েও হামলা করে। এই হামলায় কমপক্ষে ১৫ জন আহত হন। তিনি জানান, আমি নিজে আহত হয়ে আত্মরক্ষার জন্য পালিয়ে গেছি। আমার লোকজনদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তবে এব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ বেনজির হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আমার একজন কর্মীর মাথায় ইটের আঘাত লেগেছে।

ঘটনাস্থল থেকে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির জানান, এখন পরিস্থিতি নিয়ন্রনে রয়েছে। কোন পক্ষেই এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!