শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালন (ভিডিও সহ)

✍️কে এম সাইফুর রহমান🔏গোপালগঞ্জ জেলা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২১আগস্টে নিহতদের স্মরণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে শনিবার (২১আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে প্রথমে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আলাদাভাবে পুষ্পমাল্য অর্পণ করে ২১শে আগষ্টে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ ২১শে আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াছ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম ফোরকান বিশ্বাস, সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বর্ণি ইউপি’র সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন জমাদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!