বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড

কাশিয়ানীতে আইজিপি’র পক্ষে বন্যার্তদের মাঝে ওসি’র ত্রাণসামগ্রী বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে

দেশ জুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাব কমতে না কমতেই আকস্মিক বন্যায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। করোনা পরিস্থিতি মোকাবেলায় ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পাশাপাশি বাংলাদেশ পুলিশের আইজিপি’র পক্ষে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের কৃতি সন্তান পুলিশের বর্তমান আইজিপি ড.বেনজীর আহমেদের পক্ষে গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার)-এর দিক নির্দেশনায় কাশিয়ানী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আজিজুর রহমান স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণসামগ্রী (শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, লবণ, তৈল, সাবান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) পৌঁছে দেন।

ওসি মো.আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, মানবিক আইজিপি স্যারের পক্ষে, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আকস্মিক বন্যায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পেরে সত্যিই আমরা (পুলিশ বাহিনী) গর্বিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!