মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
দূতাবাসের ভাষ্যমতে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের চাকরি বা কাজ করার অনুমতি নেই। ব্যবসায়িক প্রয়োজনে বৈঠকে অংশ নেওয়া কিংবা চুক্তি নিয়ে আলোচনার সুযোগ থাকলেও, সেখানে কর্মসংস্থানের জন্য আলাদা ও উপযুক্ত ভিসার প্রয়োজন হবে। তাই ভ্রমণের আগেই এ সংক্রান্ত নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।










