খেলা

মিরপুর টেস্ট: আলোকস্বল্পতা কাটিয়ে আবারো শুরু খেলা

খেলা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মিরপুর টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য মিশ্র অনুভূতির। স্বাগতিক দল ব্যাটিংয়ে বেশ ভালো অবস্থানে ছিল, কিন্তু তাওহিদ হৃদয়ের চোট ও আলোকস্বল্পতা দিনটিতে বাধা হয়ে দাঁড়ায়। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে পুনরায় খেলা শুরু হয়েছে। খেলা বন্ধ হওয়ার আগে ৭০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৭ রান। সাদমান ইসলাম ৯৬ রানে এবং লিটন দাস ৭ রানে অপরাজিত রয়েছেন। মিরপুর টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য দুই রকম অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছে। ব্যাট হাতে ভালো অবস্থানে থেকে দিন শেষ করার পথে এগোচ্ছিল স্বাগতিকেরা।

তৃতীয় সেশনে সাদমানের সঙ্গে জুটি বেঁধে দলের রানের গতি সচল রেখেছিলেন হৃদয়। দুজনে ১৬৮ বলে ৮০ রানের কার্যকর একটি জুটি গড়েছিলেন। ৬৫তম ওভারে দৌড়ে রান নেওয়ার সময় হৃদয়ের অস্বস্তি লক্ষ্য করা যায়। ফিজিওর প্রাথমিক চিকিৎসার পর তিনি ব্যাটিং চালিয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়। ৬৫.৫ ওভারে জশুয়া বিশপের বলে এক রান নেওয়ার পর হাঁটুতে তীব্র ব্যথা নিয়ে তিনি বসে পড়েন। স্ট্রেচারে করে মাঠ ছাড়া হৃদয় ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হন, তার জায়গায় ব্যাটিংয়ে নামেন লিটন দাস। সাদমানের সঙ্গে রান নেওয়ার পর ক্রিজের পাশে বসে পড়লে মাঠে আসেন দলের ফিজিও। এবার বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে ব্যথায় কাতরাতে দেখা যায় তাঁকে। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ব্যাটারকে।