শনিবার, ০৯ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

গাজীপুরে ইনকিউবিটর পদ্ধতিতে ফুটানো হলো খৈয়া গোখরা সাপের ৪৪টি বাচ্চা

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫০৪ বার পড়া হয়েছে
গাজীপুরে শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে বিষধর  খৈয়া গোখরা সাপের  ৪৪টি বাচ্চা ফুটেছে। শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট সোহেল রানার তত্ত্বাবধানে বিষধর সাপের বাচ্চাগুলো সুস্থ্য ও সবল রয়েছে । শনিবার দুপুরে বাচ্ছাগুলো সংরক্ষণ ও গবেষনার জন্য চট্রগ্রাম ডেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে।
গত ৩১ মে যশোর সদর থানার গাঁওঘরা গ্রামের এক ব্যক্তির মেহগণির গাছ কাটার সময় একটি বিষধর খৈয়া গোখরা সাপ বের হয়ে আসে। পরে স্থানীয়রা সাপটি মেরে ফেলে এরপর গাছের গুড়ির নীচ থেকে ৪৭ টি গোখরা ও ১৫টি ঢোড়া সাপের ডিম পাওয়া যায়। ১ জুন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ডিমগুলো সংরক্ষণ করে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে আনা হয়। 
গবেষক মোঃ সোহেল রানা জানান, ডিমগুলো একটি আবদ্ধ ঘরে বালি ও পানির দিয়ে বিশেষ ইনকিউবিটর তৈরি করে বাচ্চা ফুটানোর ব্যবস্থা করা হয়। ১৫ দিনের মধ্যেই ঢোড়াসাপের বাচ্চা ফুটে এবং ২০দিনের মধ্যেই গোখরা সাপের বাচ্চাগুলো ফুটে ওঠে। 
সোহেল রানা আরো বলেন,বিষধর সাপের বাচ্চা হওয়ায় যেখানে সেখানে ছাড়া যাবে না।তাই প্রধান বন সংরক্ষকের নির্দেশে, গোখরার ৪৪টি বাচ্চা সংরক্ষণ ও গবেষনার জন্য চট্রগ্রাম ডেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে।
২০ থেকে ৩০ সেন্টিমিটার দৈর্ঘের বাচ্চাগুলো নিয়মিত দেখবালের কারণে সুস্থসবল ও স্বতেজ রয়েছে বলে জানিয়েছেন, পরিচর্যাকারী তারিকুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!