প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ১০:২১ পি.এম
গাজীপুরে ইনকিউবিটর পদ্ধতিতে ফুটানো হলো খৈয়া গোখরা সাপের ৪৪টি বাচ্চা

গাজীপুরে শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে বিষধর খৈয়া গোখরা সাপের ৪৪টি বাচ্চা ফুটেছে। শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট সোহেল রানার তত্ত্বাবধানে বিষধর সাপের বাচ্চাগুলো সুস্থ্য ও সবল রয়েছে । শনিবার দুপুরে বাচ্ছাগুলো সংরক্ষণ ও গবেষনার জন্য চট্রগ্রাম ডেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে।
গত ৩১ মে যশোর সদর থানার গাঁওঘরা গ্রামের এক ব্যক্তির মেহগণির গাছ কাটার সময় একটি বিষধর খৈয়া গোখরা সাপ বের হয়ে আসে। পরে স্থানীয়রা সাপটি মেরে ফেলে এরপর গাছের গুড়ির নীচ থেকে ৪৭ টি গোখরা ও ১৫টি ঢোড়া সাপের ডিম পাওয়া যায়। ১ জুন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ডিমগুলো সংরক্ষণ করে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে আনা হয়।
গবেষক মোঃ সোহেল রানা জানান, ডিমগুলো একটি আবদ্ধ ঘরে বালি ও পানির দিয়ে বিশেষ ইনকিউবিটর তৈরি করে বাচ্চা ফুটানোর ব্যবস্থা করা হয়। ১৫ দিনের মধ্যেই ঢোড়াসাপের বাচ্চা ফুটে এবং ২০দিনের মধ্যেই গোখরা সাপের বাচ্চাগুলো ফুটে ওঠে।
সোহেল রানা আরো বলেন,বিষধর সাপের বাচ্চা হওয়ায় যেখানে সেখানে ছাড়া যাবে না।তাই প্রধান বন সংরক্ষকের নির্দেশে, গোখরার ৪৪টি বাচ্চা সংরক্ষণ ও গবেষনার জন্য চট্রগ্রাম ডেনম রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে।
২০ থেকে ৩০ সেন্টিমিটার দৈর্ঘের বাচ্চাগুলো নিয়মিত দেখবালের কারণে সুস্থসবল ও স্বতেজ রয়েছে বলে জানিয়েছেন, পরিচর্যাকারী তারিকুল ইসলাম।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.