মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এ কারণে হঠাৎ করেই এলাকাগুলো বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিপর্যয়ের কারণ এখনো অজানা। পাওয়ার গ্রিড কোম্পানির জনসংযোগ কর্মকর্তা জানান, দুপুর পৌনে ২টা পর্যন্ত সমস্যা সমাধানে কাজ চলছে, তবে এর মূল কারণ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।










