রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

আশাশুনির আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রসায় অবৈধভাবে৭টি শুন্য পদে রাজাকার পরিবারের সন্তানদের নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অবৈধ নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন আশাশুনি উপজেলার চেঁচুয়া গ্রামের আব্দুল বারিক সরদারের ছেলে মোঃ ইউসুফ আলী সরদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রসার একজন অভিভাবক সদস্য। স্থানীয় জামায়াত-শিবির নেতা কর্মীরা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে জামায়াত-শিবিরের নিরাপদ আস্তানা হিসাবে গড়ে তুলেছে। ফলে প্রতিষ্ঠানের পড়া লেখার মান আগের মত ভালো নেই। প্রতিষ্ঠানটির এ অবস্থার মধ্যে ৭টি শুন্য পদে অবৈধভাবে লোক নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অবৈধ এনিয়োগ বাণিজ্যের নেপথ্যে রয়েছে এফতেদায়ী শিক্ষক মাওঃ তৈয়বুর রহমান। তার ভাই ডিজি প্রতিনিধি ঢাকা আলিয়া মাদ্রসার ভাইচ প্রিন্সিপাল মাওঃ আব্দুর রশিদ এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ ও বর্তমান মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ ওলিউল্লাহ। এই নিয়োগকে কেন্দ্র করে ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে।

ইউসুফ আলী  সরদার  বলেন, মহামারি  করোনাকালিন সময় সরকার যেখানে অর্ধলক্ষ শিক্ষক নিয়োগ বন্ধ রেখেছে, সেখানে উল্লেখিত ব্যক্তিরা অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করে নিজেদের পকেট ভারি করার চেষ্টা করছেন। ইতিমধ্যে উক্ত শুন্য পদের প্রার্থীদের যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। মাদ্রাসার সভাপতি এডিসি যাচাই বাছাইয়ের দায়িত্বে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর ন্যস্ত করলেও  তার অনুপস্থিতিতে থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ ও মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওঃ ওলিউল্লাহ ৩ সদস্যের উপস্থিতিতে যাচাই বাছাই সম্পন্ন করেন।

ইউসুফ আলী  সরদার  অভিযোগ করে বলেন, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে মাওঃ তৈয়বুর রহমান তার পরিবারের ৬জন সদস্য বিভিন্ন পদে চাকুরি করেছেন। নতুন করে শুন্য পদে তার পরিবারের সদস্যদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিকে পারিবারিক প্রতিষ্ঠান বানতে চান।

মাদ্রাসার ৭টি পদের মধ্যে তিনটিতে নিজেদের সন্তান ও মোটা অংকের টাকা নিয়ে আরো তিনটি পদে নিজেদের অত্মীয়দের নিয়োগ দেয়ার চেষ্টা করছেন মাওঃ তৈয়বুর রহমান ও মাওঃ আব্দুর রশিদ গংরা।

যাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে তারা হলেন, যুদ্ধাপরাধী মামলার আসামী এলাহী বকস্ সরদারের ছেলে মাহবুবুর রহমান, পুত্রবধূ মাছুরা খাতুন, ভাইপো বদরুল আলম, ভাইঝি খাদিজাতুল কুবরা, রাজাকার নুর বকস্রে মেয়ে সাবরিনা মমতাজ, রাজাকার শামছুর রহমানের পৌত্র মাসুম বিল্লাহ ও পৌত্রি লাকী পারভিন।

উল্লেখিতরা সবাই মাওঃ তৈয়বুর রহমান ও মাওঃ আব্দুর রশিদ এর পরিবারের সদস্য। এলাকাবাসী ও অভিভাবক সদস্যরা মাদ্রাসায় স্বাধীনতা বিরোধী রাজাকার পরিবারের সদস্যদের বাদ দিয়ে সম্পূর্ন নিয়ম মেনে বৈধভাবে নিয়োগের দাবি জানালেও  কর্তৃপক্ষ কোন ভ্রুক্ষেপ করছেন না। তিনি এই অবৈধ নিয়োগ পক্রিয়া বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!