রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাংবাদিককে রোজিনাকে হেনস্থা ও আটকের প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন 

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতন ও আটকের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

বুধবার (১৯ মে) বেলা ১১টায় বক্তারা বলেন সাংবাদিকের উপর আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বক্তারা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ গনমাধ্যমকর্মীদের বিরুদ্ধে হয়রানী বন্ধে ভূমিকা রাখুন।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা বক্তব্যে বলেন, প্রতিথযশা, নির্ভীক ও সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যার চেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন,তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। অথচ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং ন্যাক্কারজনক ভাবে রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যসহ সাংবাদিকবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!