রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

শ্যামনগরের কাশিমাড়ীতে ইউনাইটেড সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ

রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩মে) বিকালে কাশিমাড়ী ০৪ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়।

এতে বিশিষ্ট সমাজসেবক মোল্যা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়মেডিকেল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান রবিউল ইসলাম। ইউনাইটেড সোসাইটির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আনিসুল ইসলাম, মাসুম বিল্লাহ, কাজমীর হোসেন, আজিজুল ইসলাম, সামসুল ইসলাম, ৪নং কাশিমাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সমাজসেবক ওবায়দুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির আর্থিক সহযোগিতায় ছিলেন রবিউল ইসলাম, সাইফুল ইসলাম ও মাসুদ পারভেজ মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র এলাকার অসহায় বিভিন্ন শ্রেণী-পেশার ৫০ জন মানুষের মাঝে ঈদের নতুন পোষাক উপহার দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!