শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

কালিগঞ্জে নন এমপিও শিক্ষক – কর্মচারীদের মাঝে অনুদানের টাকা বিতরণ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও শিক্ষক – কর্মচারীদের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বুধবার সকাল ১১ টায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নন এমপিও শিক্ষক-
কর্মচারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা তুলে দেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা সাঈদ মেহেদী।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় শিক্ষক – কর্মচারীদের অনুদানের টাকা বিতরণ করা হয়।

কালিগঞ্জ উপজেলার মধ্যে ৯ টি স্কুল ও ৬ টি কলেজ এর ১শ ৬৬ জন শিক্ষক-কর্মচারীকে টাকা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষক কে ৫ হাজার টাকা ও কর্মচারীদের ২৫শ টাকা করে দেওয়া হয়। পবিত্র ঈদ উল আযহার আগে কালিগঞ্জ উপজেলায় নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রধানমন্ত্রী কর্তৃক টাকা পাওয়ায় শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। এসময় অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!