বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত  আওয়ামী লীগের নৈ রা জ্যে র প্র তি বা দে সাতক্ষীরায় জাসাসের মিছিল ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বি রু দ্ধে অ বৈ ধ অ র্থ আ দা য়ে র অ ভি যো গ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে, ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র দা য়ে যুবকের যা ব জ্জী ব ন কা রা দ ন্ড পাটকেলঘাটায় দিনে দুপুরে দু র্ধ র্ষ চু রি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লু ট ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আরশাফুল ইসলামের মহিলা সমাবেশ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও কর্মহীনদের মাঝে গরুর গোশত বিতরণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ১৩২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে।

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। এসব বিবেচনায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অস্বচ্ছল ও নিন্ম আয়ের পরিবারের মাঝে নিজ উদ্যোগে আগাম গরুর গোশত বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মিরাজুল ইসলাম।

এ লক্ষে রোববার সকালে শেখ মিরাজুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে একটি দেশী ষাঁড় কিনে জবাই করে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুর ইউনিয়নের ২৩০ কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সরকারের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহ্বানে সাড়া দিয়ে এবং গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র দিক নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের পাশে গতবারের ন্যায় এবারও দাঁড়িয়েছেন দুর্গাপুর ইউনিয়়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শেখ মিরাজুল ইসলাম। পবিত্র রমজান মাসের শুরুতেই তিনি কর্মহীন ও অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা, ইফতার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!