বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

তালায় দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১০৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় দাদপুর মেলেকবাড়ী দারুস সালাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলামের সীমাগীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দাদপুর সেনপুর অভায়তলা গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার (৪ মে) বিকাল ৫ টায় সীমাগীন দূর্ণীতির বিরুদ্ধে মাদ্রসার সামনে কুমিরা-কেশবপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্যে রাখেন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, অত্র মাদ্রাসার ম্যানজিং কমিটির সদস্য শেখ কামরুজ্জামান, আব্দুল হান্নান, মাদ্রাসার জমিদাতা এনামুল হক ও ছাত্রনেতা আল-মামুন তুহিন।

এসময় বক্তারা বলেন, দাদপুর মেলেকবাড়ী দারুস সালাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলাম মাদ্রাসা নিয়ে সীমাহীন দূর্ণীতি করে আসছে। মাদ্রাসার চারটি পদ ৩০ লাখ টাকার নিয়োগ বানিজ্যের রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন কিন্তু চাকরি দেননি এবং টাকাও ফেরৎ দেননি এমন অভিযোগকারি রয়েছে অনেকেই। এদিকে চারটি পদের মধ্যে অধ্যক্ষের আপন ভাগ্নিকে কম্পিউটার অপারেটর এবং আপন ছোট ভাইয়ের স্ত্রীকে আয়া পদে চাকরি দিয়েছেন সভাপতি ও অধ্যক্ষের যোগ সাজেস। এসময় বক্তারা আরো বলেন, মাদ্রাসার মধ্যে অধ্যক্ষ অসামাজিক কাজে লিপ্ত থাকতে দেখে কমিটির সদস্য প্রতিবাদ করলে তাকে বেদম প্রহর করেন অধ্যক্ষ সাইফুদ্দিন। এসময় বক্তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ সাইফুদ্দীন ও সভাপতি রফিকুল ইসলামের এই দুর্নীতি অনিয়ম ও নারী কলংকারির প্রতিবাদ জানিয়ে প্রশাসনের উদ্ধর্তন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!