শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরায় ১১ বছরের কিশোরীর বাল্যবিবাহের উদ্যোগ প্রতিরোধ তালায় গাছের চারা বিতরণ তালায় কমিউনিটি স্কোর কার্ড পরবর্তী সংলাপ অনুষ্ঠিত গোপালগঞ্জে প্র তি প ক্ষে র হা ম লা য় জোবায়ের নামের এক কলেজ ছাত্র নি হ ত: এলাকায় পুলিশ মো তা য়ে ন কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা, সবক ও নবীনবরণ  সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

কলারোয়ায় পৌরসভায় তিন প্যানেল মেয়র নির্বাচিত।। মেয়রকে ফুলেল শুভেচ্ছা

জুলফিকার আলী, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায় তিন প্যানেল মেয়র নির্বাচিত হয়েছে। মঙ্গলবার (২৭এপ্রিল) বেলা ১টার দিকে কলারোয়া পৌর মেয়র এর অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ৯টি ওয়ার্ডের ১২জন কাউন্সিলরের সর্বসম্মতিক্রমে প্যানেল মেয়র (১) মো: জাহাঙ্গীর হোসেন, (২) জিএম শফিউল আলম, (৩) ফারহানা হোসেনের নাম প্রস্তাব করা হয়। একই সাথে ওই পদে আর কোন প্রার্থী না থাকায় তাদের তিন জনের নাম ঘোষনা করেন কলারোয়া পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার সচিব তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, ইঞ্জিনিয়ার ওজিহুর রহমান, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম, কাজী আসাদুজ্জামান তুহিন, জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, সন্ধ্যা রাণী বর্মণ, দিতি বেগম, শেখ জামিল হোসেন, রফিকুল ইসলাম, আকিমুদ্দিন আকি, শেখ ইমাদুল ইসলাম ইমাদ, আলফাজ উদ্দিন, মেজবাহ উদ্দিন লিলু প্রমুখ। এদিকে কলারোয়া পৌরসভার তিন প্যানেল মেয়র নির্বাচিত হওয়ায় পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলকে ফলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!