বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নিজস্ব ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদে, ঝুঁকিতে শিক্ষার্থীরা কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের দাবি বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে সাংগঠনিক মাস-২৬ উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভা বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দ খ ল-দূ ষ ণ মুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উ দ্ধা রে র দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপি তালা ইউএনও অফিস এলাকায় মে য়া দো ত্তী র্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জ রি মা না গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

খোলপেটুয়া নদীর বেঁড়িবাঁধ ভেঙে আশাশুনিতে তিন গ্রাম প্লাবিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় ৪টি পয়েন্টে বেঁড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরের প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ ভেঙে উপজেলার জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ক্ষতিগ্রস্ত ছিলো। আজ দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে শতাধিক বাড়ি এবং অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে। তিনি আরো জানান, বিকালে ভাটা শুরু হলে স্থানীয়দের নিয়ে স্বোচ্ছাশ্রমে বেঁড়িবাঁধ বাধার কাজ শুরু করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, দয়ারঘাট এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতিমধ্যে ১ কোটি ৩৮ লাখ টাকার কাজের টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে বলে তিনি আরো জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!