রবিবার, ০৩ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ!

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে জাপা নেতার মনোনয়ন সংগ্রহ, সুষ্ঠ নির্বাচন দাবি

জামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় জাকজমকপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় নেতাকর্মী নিয়ে তালা উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলাম।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, প্রথম ধাপের আগামী ১১ এপ্রিল নির্বাচনে তালা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তালা সদর, খলিলনগর ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

তালা সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির সভাপতি এস.এম নজরুল ইসলাম বলেন, তালা সদর ইউনিয়নের মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ভোটের মত প্রকাশের মাধ্যমে আগামী ১১ এপ্রিল নির্বাচনে তার জবাব দিবে। কোন দুষ্কৃতিকারী সন্ত্রাসী বাহিনী তালা ইউনিয়নে তান্ডব চালানোর চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। আমরা চাই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। ভোটাররা তার ইচ্ছামত পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সেই পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, ইভিএম মেশিনে ভোট হবে একটি ভোট চুরি করার সুযোগ নেই। যারা বলবে চুরি করবো, আমি তাদের মেশিন দিয়ে দিবো। একটি ভোট চুরি করে দেখাতে পারলে তখন বুঝবো ক্ষমতা অনেক। আমি কাউকে চিনি না, কে জিতলো কে হারলো তাতে আমার এসে যায় না। নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। প্রত্যেক ভোটার স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাবে। জনগণের মত প্রতিফলিত হয় সেই লক্ষ্যে কাজ করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!