শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

কলারোয়ায় সাংবাদিকের পিতা অবসরপ্রাপ্ত ইউপি সচিব আশরাফ হোসেনের ইন্তেকাল

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কলারোয়া নিউজের স্টাফ রিপোর্টার এমএ মাসুদ রানার পিতা অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিব আশরাফ হোসেন ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৫মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না ইলাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৮ বছর। কিডনি ড্যামেজ, ডায়াবেটিকস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ২ পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আশরাফ হোসেনের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে ছুটে যান কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ প্রফেসর আবু নসর, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ রুস্তম আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চান্দুড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ সহ শুভাকাঙ্ক্ষীরা। তারা প্রয়াতের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে, সাংবাদিকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কলারোয়া নিউজ পরিবার।

শনিবার সকাল ১০টায় চন্দনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রয়াতের বড় পুত্র সাংবাদিক এমএ মাসুদ রানা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!