জাতীয়

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

জাতীয় ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সড়কের অব্যবস্থাপনা রোধের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনার হার কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং ড্রাইভারদের জন্য যথাযথ প্রশিক্ষণের দাবি জানান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ দেওয়া হয়।

কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা ঢাকা-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করলে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশের পক্ষ থেকে দাবিসমূহ আমলে নেওয়ার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।