জাতীয় পার্টি

যশোরে মণ্ডপে আগুন: ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের

জাতীয় পার্টি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশের যশোর জেলার কালীর বাজারে শ্যামাপূজার (কালীপূজা) মণ্ডপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। ২৯ সেকেন্ডের এই ভিডিওটির ক্যাপশনে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য যুক্ত করে দাবি করা হয়, ইসলামপন্থীরা এই হামলার সঙ্গে জড়িত। আজ রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ফেসবুকেই অন্তত ৪০টির বেশি পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে এই বিভ্রান্তিকর তথ্যটি প্রচার করা হয়েছে। প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়। শ্যামাপূজাকে কেন্দ্র করে মণ্ডপে আগুন লাগার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাম্প্রদায়িক জঙ্গিদের বলি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, এই দায় কার। প্রতিবেদনে বলা হয়, কালীপূজার আগের দিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কালীবাজারের পূজামণ্ডপে ভয়াবহ আগুন লাগে। প্রতিবেদনে পূজার সঙ্গে যুক্ত এক সদস্যের বক্তব্য তুলে ধরা হয়।

ঘটনার সত্যতা যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটিতে দৃশ্যমান অগ্নিকাণ্ডের সঙ্গে বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা নেই।

এটি প্রকৃতপক্ষে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়া কালীবাজারে শনিবার দুপুরে ঘটা একটি অগ্নিকাণ্ডের ভিডিও।

ভারতের স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারসহ একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানের স্থানীয় সূত্র ও পূজা কমিটির তথ্য অনুযায়ী, মণ্ডপের বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে কাপড়ে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো মণ্ডপে ছড়িয়ে পড়ে। ভিডিওটি যাচাই করতে গিয়ে পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমে একই ঘটনার প্রতিবেদন পাওয়া যায়। পাঁশকুড়ায় কালীপুজোয় বিপত্তি, মাথায় হাত উদ্যোক্তাদের’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ছাড়া আগুনের ঘটনা নিয়ে নিউজ বাংলা ১৮ ও এই সময় সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তেও শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার বিষয়টি উঠে এসেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো মণ্ডপটি পুড়ে ছাই হয়ে যায়। উদ্বোধনের আগেই এ ঘটনায় আয়োজকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অথচ ঘটনার পেছনের এই সত্য না জেনেই বাংলাদেশের একটি জেলার নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এ ঘটনায় বাংলাদেশের সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, এর আগেও নানা সময় বিভিন্ন পুরোনো বা ভিন্ন দেশের ভিডিও ব্যবহার করে বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করেও প্রায় ৪৭টি অপপ্রচার শনাক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া ‘বাংলাদেশ থেকে প্রতিবছর ১ লাখ কর্মী নেবে জাপান সরকার’—এমন একটি ভুয়া তথ্যও সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার পায়, যা সম্পূর্ণ মিথ্যা। এসব ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বারবার অনুরোধ জানিয়ে আসছেন।