অপরাধ ও দুর্নীতি

বান্দরবানে ৭৩টি ইটভাটার একটিও বৈধ নয়: আদালতের নির্দেশ অমান্য

অপরাধ ও দুর্নীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

তিন পার্বত্য জেলায় ইটভাটা বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। অথচ এই নির্দেশকে উপেক্ষা করে বান্দরবানের সাতটি উপজেলায় গড়ে ওঠা ৭৩টি ইটভাটার একটিরও কোনো বৈধ অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র নেই। শুষ্ক মৌসুমকে সামনে রেখে পাহাড়ের পরিবেশ ধ্বংস করে এসব ভাটায় ইট পোড়ানোর ব্যাপক প্রস্তুতি চলছে। এগুলো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ”।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে। স্থানীয় তথ্য অনুযায়ী, এই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে মোট ৩০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৬টিতেই এখন চুল্লি জ্বালানোর প্রস্তুতি চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযান ও জরিমানা সত্ত্বে ভাটার মালিকরা দমে না গিয়ে উল্টো অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সে সময় ফাইতংসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর পাশাপাশি ভাটাগুলোতে বন্ধের নোটিশও টাঙানো হয়েছিল। ফাইতংয়ের ৩০টি ইটভাটার মধ্যে ২৬টিতে এক সপ্তাহের মধ্যে চুল্লি জ্বালানো হবে বলেও জানান তিনি।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বান্দরবান সদর উপজেলায় ১৪টি, লামায় ৪১টি, নাইক্ষ্যংছড়িতে ৯টি, আলীকদমে তিনটি, রুমায় দুটি, থানচিতে একটি এবং রোয়াংছড়িতে তিনটি ইটভাটা সক্রিয় রয়েছে। চাই মং মার্মা, বান্দরবান ||।

এগুলোর প্রতিটিই আইনবহির্ভূত। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাইকোর্টে রিট করলে আদালত পার্বত্য জেলায় ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। সম্প্রতি ১২ নভেম্বর আদালত দেশের আট বিভাগে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

ইটভাটা ব্যবস্থাপকদের দেওয়া তথ্য অনুযায়ী, একেকটি ভাটায় প্রতি রাউন্ডে ছয় থেকে আট লাখ ইট পোড়ানো হয়। এর জন্য প্রয়োজন হয় ছয় থেকে সাত হাজার মণ জ্বালানি কাঠ, যা পাহাড়ের গাছ কেটে সংগ্রহ করা হচ্ছে। এছাড়া ইটভাটার জন্য পাহাড়ের মাটি কাটার পাশাপাশি প্রাকৃতিক ঝিরির পানিও ব্যবহার করা হচ্ছে। এতে ঝিরির পানি দূষিত হওয়ায় স্থানীয় মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এ পরিমাণ ইট পোড়াতে প্রায় ৬০০ থেকে ৭০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়।

শিবাতলী পাড়ার বাসিন্দা মংপ্রু মারমা জানান, ইটভাটার কালো ধোঁয়ায় পুরো এলাকা ও স্থানীয় বিদ্যালয় আচ্ছন্ন হয়ে পড়ে। ভারী যানবাহন চলাচল ও যন্ত্রপাতির বিকট শব্দে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রতিবছরই প্রশাসনের অভিযানের আশ্বাসের কথা শোনা যায়, কিন্তু বাস্তবতা বদলায় না। শ্রমিকদের আনাগোনা ও যানবাহন চলাচলের কারণে খালের পানি দূষিত হয়ে পড়েছে।

অবৈধ কার্যক্রমের বিষয়টি স্বীকার করে ফাইতং ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. মুক্তার আহম্মদ বলেন, আইনগত অনুমতি না থাকলেও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখেই তারা ইট পোড়ানোর কাজ চালিয়ে যান। তিনি দাবি করেন, গত বছরের মতো এবারও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পরিদর্শনে আসবে কিন্তু ভাটা বন্ধ হবে না। তার মতে, অতীতেও যেমন চলেছে, এবারও একইভাবে কার্যক্রম চলবে।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পাহাড় কাটার দায়ে লামা থানায় আটটি নিয়মিত মামলা করা হয়েছে। ১৬টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ পর্যন্ত ৩৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে শুধু ফাইতং ইউনিয়নেই মালিকদের কাছ থেকে ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশের ক্ষতি রোধে অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অবৈধ ইটভাটা উচ্ছেদের নতুন করে প্রস্তুতি নিচ্ছে। এ নির্দেশ বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান বলেন, মালিকপক্ষ আদালতের নির্দেশনা মানছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গত বছর কিছু ভাটার চিমনি ভেঙে দিলেও মালিকরা পুনরায় তা নির্মাণ করেছে। দুর্গম এলাকা হওয়ায় অভিযানের পর সেগুলো পুনরায় চালু করা সহজ হয়। তবে আদালতের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।