অপরাধ ও দুর্নীতি

সাতক্ষীরায় মাদক দিয়ে ভাড়ায চালিত মোটরসাইকেল চালককে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশ টাইমস-
দেশ টাইমস- অপরাধ ও দুর্নীতি ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

মাহবুবুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার সীমান্তবর্তী লক্ষ্মীদাঁড়ী গ্রামের একটি পরিত্যাক্ত বাড়িতে স্বার্থান্বেষী মহল কর্তৃক কৌশলে মাদকদ্রব্য রেখে দিয়ে ভাড়ায় চালিত এক মটরসাইকেল চালককে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২২ নভেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লক্ষ্মীদাঁড়ী গ্রামের মৃত আশরাফ আলী গাজীর ছেলে মো. রবিউল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ভাড়ায় মটর সাইকেল চালিয়ে স্ত্রী ও সন্তানাদের নিয়েকোন রকমে জীবিকা নির্বাহ করে চলেছি। একই গ্রামের মৃত নীল কমল সরদারের মেয়ে উষা রানী সরদার (৮০) এবং তার ছ্টো ভাই দেবেন্দ্র সরদার (৬০) দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতেই আমার তত্বাবধানে থাকে। কারণ দেখা শুনা করার জন্য তাদের আপন বলে কেউ নেই। তারা দুইজনই অসুস্থ্য হওয়ায় কোটের নির্দেশনা এবং পাওয়ার অনুযায়ী তাদের ৭১ শতক জমির মামলা মোকদ্দমা ও জমি জায়গা আমি দেখাশুনা করে থাকি। বিষয়টি এলাকার কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল সহজে মেনি নিতে পারেনি। তাই তারা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে। রবিউল ইসলাম আরো বলেন, আমার বাড়ি থেকে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে উষা রানী সরদারের বাড়ি। সেখানে গোলপাতার বেড়া এবং টিনের ছাউনি বিশিষ্ট একটি পরিত্যাক্ত মাটির ঘর রয়েছে যেখানে গোলপাতার বেড়ায় বিভিন্ন ফাসা আছে এবং ছোট ছোট ছিদ্রও আছে। গত ৫ নভেম্বর ভোররাত ৩ টার দিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসাররা আমার বাড়িতে এসে ডাকাডাকাটি করে। কিন্তু রাত অধিক হওয়ার কারণে আমি গেট খুলি নাই। পরবর্তীতে সকাল ৬টার দিকে জানতে পারলাম যে, উক্ত উষা রাণীর ঘরে কে বা কারা গোপনে ভারতীয় উইনরেক্স ট্যাবলেট এবং ৩০ বোতল কোরেক্স সিরাপ রেখে গেছে। আমার ধারনা স্বার্থান্বেষী ওই মহলটি উষা রানীর পরিত্যক্ত বাড়িতে গোপনে বেড়ার ফাক- ফোকর দিয়ে প্যাকেট ভর্তি কিছু মাদক ঢুকিয়ে আমাকে ফাঁসানোর হীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। তারা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য শত্রুামূলকভাবে কথিত এই মাদকের মিথ্যে নাটক সাজিয়েছে। যে ঘটনার সাথে আমার বিন্দুমাত্র সংশ্লিষ্ঠাতা নেই।

তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমার ৫৮ বছর বয়সে আজ পর্যন্ত আমি বা আমার চার ভাই সিরাজুল ইসলাম, এবাদুল ইসলাম, আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম ও আমার কলেজ পড়ুয়া দুই ছেলে শাহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম কেউ কোন প্রকার মাদক ব্যবসার সাথে কখনও জড়িত ছিল না এবং বর্তমানেও নেই। ইতোপূর্বে আমার বা পরিবারের কোন সদস্যের নামে কোন মামলা ছিল না। স্বার্থান্বেষী মহলটি অসুস্থ্য ভাই-বোনের জমি কৌশলে আত্মসাৎ করতে ব্যার্থ হয়ে আমাকে ফাঁসানোর জন্য বিকল্প পথ হিসেবে গোপনে ওই বৃদ্ধার বাড়িতে মাদক রেখে দিয়েছিল। সঠিক তদন্ত করলেই সত্য ঘটনাটি প্রকাশ পাবে।

তিনি তার ও পরিবারের সদস্যদের এই হীন ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। একইসাথে কথিত মাদক উদ্ধারের ঘটনার সঠিক তদন্ত পূর্বক ষড়যন্ত্রকারিদের চিহিৃত করে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।