ঢাকা

তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

ঢাকা ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে বাম পা হারানোর ফলে স্বাভাবিক চলাফেরায় চরম ভোগান্তি পোহাচ্ছিলেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা বা প্রস্থেটিক লিম্ব তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শারীরিক প্রতিবন্ধকতার কারণে দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরায় আব্দুর রহিমকে নানামুখী বাধার সম্মুখীন হতে হচ্ছিল। এই কৃত্রিম পায়ের সহায়তায় তার চলাচলের সক্ষমতা আগের চেয়ে অনেক সহজ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আব্দুর রহিম দৈনন্দিন জীবনে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাবেন। তার স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।