কালিগঞ্জ

কালিগঞ্জে সাবেক উপ-প্রকৌশলী শামসুদ্দিন গাজীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ টাইমস-
দেশ টাইমস- কালিগঞ্জ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ
ফলো করুন
আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মেসেঞ্জার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিবেদক:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক উপ-প্রকৌশলী ও সাহিত্যপ্রেমী আলহাজ্ব শামসুদ্দিন গাজীর কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর গর্বিত পিতা। মঙ্গলবার (১০ নভেম্বর-২৬) বাদ জোহর স্থানীয় একটি মসজিদে মরহুমের কুলখানি উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এতে প্রায় চার হাজার মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দূর-দূরান্ত থেকে আগত শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাঁদের এ শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মরহুম আলহাজ্ব শামসুদ্দিন গাজী কর্মজীবনে একজন উপ-প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন শিক্ষানুরাগী ও সাহিত্যপ্রেমী। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়।তাঁর কর্মময় জীবন, সামাজিক অবদান ও স্মৃতি স্বজনদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।