জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত আলোচিত নাটক ‘ভালো আছো তো?’ বর্তমানে বেশ জনপ্রিয়তা পেয়েছে। নাটকটিতে নবনীতা চরিত্রে নীহার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে।
কাজের বাইরে নিজের সাজপোশাক নিয়েও বেশ সচেতন এই অভিনেত্রী। বিশেষ করে হালকা রঙের পোশাকে তাকে বেশ স্নিগ্ধ দেখায়।
ভক্তদের জন্য এখানে নীহার নয়টি মিষ্টি লুকের ছবি তুলে ধরা হলো, যেখানে তাকে বিভিন্ন রঙের পোশাকে দেখা গেছে।










