মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শােকের আগুন — শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা

শেখ মফিজুর রহমান: সিনিয়র জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে

চিতার আগুন জ্বলছে অষ্টপ্রহর

দাউ দাউ করে জ্বলা সেই আগুনে
জ্বলে পুড়ে যাচ্ছে যত বিদ্বেষ
যত বিভেদের ইতিহাস।
ছাই হয়ে যাচ্ছে ঘৃণার রাজনীতি
আগুনে শাণিত হচ্ছে চাপাপড়া ভালােবাসা।
করােনার প্রকোপে শুধুই কি
কাছের মানুষ দূরে চলে যায়?
ভয় পেয়ে পালিয়ে যায়
আপন আত্মীয় স্বজন?
মহামারী শুধু কি নিতেই জানে।
দেয় না কি কিছুই?
জাতিভেদ ছিন্ন করে বন্ধুর
পাশে দাঁড়াতে শেখাচ্ছে এই করােনা।
মুসলিম মােঃ ইউনুস চিতায় দাহ করেছে
হিন্দু বন্ধু অনুভব শর্মার মৃতদেহ।
করােনার কারণে ভালােবাসা
আজ উজ্জীবিত, বন্ধুত্বের
শক্তি জয় করেছে সব ভ্রান্ত বিশ্বাসকে।

সেই মেয়েটির খবর রাখাে?
পিতৃশােকে যে মেয়েটি ব্যথাতুর হয়ে
হিতাহিত জ্ঞান ভুলে
ঝাঁপ দিয়েছে পিতার জ্বলন্ত চিতায়।
আজ সে দগ্ধ হয়ে জীবন যন্ত্রণায়
ছটফট করছে, অন্যকে দেখিয়েছে
কীভাবে ভালােবাসতে হয়।

চিতার আগুনে নয় পৃথিবী
আজ শােকের আগুনে জ্বলছে।
খালি হয়ে যাওয়া ঘর আর
স্বজন হারানাে রােদনে
প্রকম্পিত আজকের বিশ্ব।
তবুও অবুঝ মনে সান্ত্বনা খুঁজি
আমাদের মৃত্যুর হার কম।
ঠিক তখনই মৃতের সংখ্যা পঞ্চাশ
পঞ্চাশটি পরিবারের হাহাকার বুঝিয়ে দেয়
জীবনের অংক কত কঠিন
পরিসংখ্যানে মৃত্যুর হার মাত্র এক বা দুই
কিন্তু স্বজন হারানাে আপন জনের কাছে
সেটাই শত শতাংশ !!

[ বি.দ্রঃ কাছের মানুষ কখনো কাছের কখনো দূরের, দূরের মানুষ কাছের… ফ্যাক্ট — ভারতে করোনার প্রবল থাবা ]

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!