মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হ ত্যা: গ্রে প্তা র কৃ ত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন গুলোতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযাননের নির্দেশ বিপিএম -সেবা পদকে ভূষিত হলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  ‎ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অ ভি যা নে গ্রে ফ তা র-৩ কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হা ম লা দেয়াল ভা ঙ চু র, সিমেন্ট-রড লু টে র অ ভি যো গ শরতের বেতনা নদী ঘিরে আনন্দ-উৎসব: ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড়  কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা সাতক্ষীরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

কলারোয়ায় ফেন্সিডিল ভর্তি নছিমনসহ তিন মাদকব্যবসায়ী আটক

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ভর্তী ইঞ্জিনচালিত নছিমন সহ তিন মাদকব্যবসায়ীক আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে কলারোয়া সীমান্তের তিতলার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় নছিমনের বডির ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার বেনাপোল থানার উত্তর বারোপোতা গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর মোহাম্মদ, একই থানার মশিয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহবুব ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইদুর রহমান সাঈদ।

কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) বিল্লাল হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে কলারোয়া সীমান্ত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল টিম উপজেলা তিতলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নছিমনসহ উক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায় তাদের স্বীকারোক্তি মোতাবেক ইঞ্জিনচালিত নছিমনের বডির ভিতরে বিশেষ কায়দার লুকিয়ে রাখা ২৮৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!