শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা!

আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো কালিগঞ্জের খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৭ তম বার্ষিক ওরস শরীফ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৯৮ বার পড়া হয়েছে

আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো সাতক্ষীরার নলতায় খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এর ৫৭ তম তিন দিনের বার্ষিক ওরস শরীফ।

সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে শুরু হয় মিলাদ মাহফিল। এরপর সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয় আখেরী মোনাজাত। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই আখেরী মোনাজাত পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী। আখেরী মোনাজাতে মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশ তথা বিশ্ববাসীকে পরিত্রাণ এবং পীর কেবলার ভক্তবৃন্দ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

আখেরী মোনাজাতের পূর্বে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর শিক্ষা-দীক্ষা ও কর্মময় জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখেন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, কেন্দ্র্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, খানবাহাদুর আহ্ছানউল্লঅহ ইন্সটিটিউট এর মহাপরিচালক আলহাজ্জ এএফএম এনামুল হক প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বৃহস্পতিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৭ তম বার্ষিক এই ওরস শরীফ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!