বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই

অনিয়মের অভিযোগে কলারোয়াসহ তিনটি পৌরসভার বেসরকারি ফল স্থগিত করেছে নির্বাচন কমিশন

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫১ বার পড়া হয়েছে

নির্বাচনে অনিয়মের অভিযোগে সাতক্ষীরার কলারোয়াসহ তিনটি পৌরসভার বেসরকারি ফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

তিনি জানান, এই তিন পৌরসভা নির্বাচনের বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সোমবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ফল স্থগিত রাখা পৌরসভাগুলো হচ্ছে— ঝালকাঠীর নলছিটি, টাঙ্গাইলের ভূঞাপুর ও সাতক্ষীরার কলারোয়া। তৃতীয় ধাপে এই তিন পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশনার কবিতা খানম বলেন, ‘তৃতীয় ধাপে কয়েকটি পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা সামান্য বিঘ্ন ঘটে। গণমাধ্যমে প্রকাশিত খবর দেখে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। কেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটেছে, কারা ঘটিয়েছে, কেন ভঙ্গ হলো, কারা দায়ী— এই বিষয়গুলোর ওপরে তদন্ত করে একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রতিবেদন পাওয়ার যদি দেখা যায় যে, অপরাধ ঘটেছে, তাহলে যে পদক্ষেপ নেওয়া দরকার, তা আমরা নেবো।

প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দরকার হলে ফৌজদারি বা নির্বাচনি আইনে মামলা দায়ের করবো। এটা আমরা করতে চাই, যাতে একটা মেসেজ যায় যে, কোনও ধরনের বিশৃঙ্খলায় কমিশন কঠোরভাবে এগুলো দমন করতে সব ধরনের ব্যবস্থা নেবে।’ চতুর্থ ও পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘চতুর্থ ধাপে ৫৬টি এবং পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে রংপুর ও রাজশাহী বিভাগের যেখানে যেখানে নির্বাচন আছে— সেখানকার ডিসি, এসপি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে মিটিং করেছি। অনলাইনে অনুষ্ঠিত এ মিটিংয়ে আমার সঙ্গে ইসি সচিব যুক্ত ছিলেন। ভোট যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে যাতে নিয়ন্ত্রণ করা হয়, সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য পুলিশ ও প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এরআগে রাজশাহী বিভাগের নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে তারা বৈঠকে জানিয়েছেন।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!