শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

কাশিয়ানীতে মুহাম্মদ ফারুক খান এমপি’র পক্ষে আবারো শীতবস্ত্র বিতরণ 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি’র পক্ষে আবারো শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার, ক্রীড়া অনুরাগী ও কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান।

বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী সদর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া এতিম শিক্ষার্থী, প্রতিবন্ধী, বয়োবৃদ্ধ ও স্বল্প আয়ের খেটে খাওয়া নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে ২০০ শত পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা চাই। এভাবেই প্রতিটি কাজে আপনাদের পাশে থাকতে চাই এবং আগামীতেও‌ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!