বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম  সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা: গ্রে প্তা র কৃ ত দুই আ সা মী কে রি মা ণ্ড শেষে আদালতে সাতক্ষীরায় শিশুদের সুরক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত সাতক্ষীরা বাইপাস সড়কে মোটরসাইকেল দু র্ঘ ট না য় প্রা ণ গে ল তরুণের সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় স ড় ক দু র্ঘ ট না রো ধে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ইউপি সদস্যের নেতৃত্বে শ্যামনগরে পুলিশের ওপর হা ম লা চালিয়ে আ সা মি ছি ন তা ই

কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবের গাড়িতে হামলা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে

পৌর নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় সাবেক দুইবারের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নেতা হাবিবুল ইসলাম হাবিবের গাড়ির ওপর হামলা হয়েছে।

স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুল ইসলামের উপস্থিতিতে ছাত্রদল নেতা রাজনের নেতৃত্ব ২০ থেকে ২৫ জন যুবক ইটপাটকেল নিয়ে এই হামলা চালায়। এতে তার গাড়ির গ্লাস ভাংচুরসহ অন্যান্য ক্ষতি হয়।

আজ বুধবার সকালে নয়টার দিকে কলারোয়া বাজারের পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় গাড়িতে হাবিবুল ইসলাম হাবিব, তার স্ত্রী এ্যাড. শাহানারা আক্তার বকুল, ছেলৈ জয়সী ও মেয়ে ছিলেন। তবে তারা অক্ষত রয়েছেন।

কলারোয়ার বিএনপি দলীয় মেয়রপ্রার্থী শরিফুজ্জামান তুহিন অভিযোগ করে বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুল ইসলামর উপস্থিতিতে তার সমর্থকরা এই হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় ছাত্রদল কর্মী রাজন। তার সাথে আরও ছিলেন সিরাজুল, রিগ্যান, সিগার, রিপন, ইশা সহ আরও ২০-২৫ জন উপস্থিত ছিলেন।

এ বিষয় জানতে চাইলে কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান, তিনি লিখিত এমন কোন অভিযোগ না পেলেও ঘটনাটি শুনেছেন। তিনি আরো বলেন, বিএনপির একটা অংশের কর্মীরা এই হামলা চালায় বলে তিনি জানতে পেরেছেন।

উল্লেখ্য যে, কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব ধানের শীষ প্রতীকধারী মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিনকে সমর্থন দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!