শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎

প্রকল্পের কাজ যেনো যথাযথভাবে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে: ইউএনও কালিগঞ্জ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৫৯২ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা মঙ্গলবার বেলা ১১ টায়‘ অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় তিনি বলেন জনকল্যাণে অবদান রাখতে সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রকল্পের কাজ যেনো যথাযথভাবে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন জনকল্যাণে কাজ করার ক্ষেত্রে অটুট থাকবে। আমি আমার সততা ও দক্ষতার পাশাপাশি উপজেলাবাসীর সহায়তায় উপজেলা প্রশাসনকে অনিয়ম এবং দুর্ণীতি মুক্ত রাখতে স্বচেষ্ট থাকবো। উন্নয়ন এর নির্বাহী পরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অবহিকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, উপজেলা অর্ণা চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার কৃষ্ননগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন। এছাড়াও উন্নয়ন এর উপজেলা সমন্বয়কারী তারিকুর রহমান, সিএম আলী মোর্তজা, এইচ আর সাবেকুন নাহার ও সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!