শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকারের ভূমিকা ও পুনর্বাসন কর্মসূচী নিয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ জানুয়ারী) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে “দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ বর্ধিত মানবিক সহায়তা প্রদান” প্রকল্পের আওতায় বে-সরকারী সংস্থা ও কারিতাসের উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড, এফসিডিও এর সহযোগিতায় ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্যে রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় ওরিয়েন্টেশন সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, সাতক্ষীরার স্থানীয় দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জনকণ্ঠ পত্রিকার সাতক্ষীরার স্টাফ রিপার্টার মোঃ মিজানুর রহমান এবং কারিতাস কর্মকর্তা সিনথিয়া ত্বী।

ওরিয়েন্টেশন উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তাসলিমা আক্তার শিখা ও ফায়ওজুল কবীরসহ খুলনা জেলার কয়রা, পাইকগাছা এবং সাতক্ষীরা জেলার আশাশুনী, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক – প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!