শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ গ্রে প্তা র জাতপুরে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে ব জ্র পা তে কাঠমিস্ত্রির মৃ ত্যু অ স্ত্রে র মু খে পোল্ট্রি খামারে লু ট, ৯৯৯ এ কলে মেলেনি জাতীয় জরুরি সেবা কলারোয়ায় পূ র্ব বি রো ধে র জে রে হা ম লা র অ ভি যো গ, আ হ ত ৫ তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ ভি যা নে ৬০০ পিস ই য়া বা সহ মা দ ক কা র বা রি আ ট ক চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা দুই বছর পর গুড়পুকুর মেলায় উৎসবের আমেজ, উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে ব জ্র পা তে কাঠমিস্ত্রির মৃ ত্যু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
শওকত গাজী (৫৫) নামে এক কাঠমিস্ত্রি বজ্রপাতে মারা গেছেন। শুক্রবার (০২ অক্টোবর ‘২৬) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা নামক এলাকায়  তার মৃত্যু হয়।
নিহত শওকত গাজী সাতক্ষীরার আশাশুনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট এলাকার সামাদ গাজীর ছেলে।
নিহতের চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে শওকত গাজী বন্যাতলা নামক স্থানে কাঠের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অল্প অল্প বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।শওকত গাজী পাঁচ সন্তানের জনক ছিলেন।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বজ্রপাতে শওকত গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশকে জানিয়ে লাশ দাফনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!