শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা অবশেষে উদ্বোধন করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা মেধাবী শিক্ষার্থীদের হাসিতে নতুন গতি: সাতক্ষীরায় ১০ শিক্ষার্থী পেল বাইসাইকেল শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সম্পাদকের বাড়িতে হা ম লা, ভা ঙ চু র ও প্রা ণ না শে র হু ম কি  সাতক্ষীরা আদালত এলাকা এখন বিচারপ্রার্থীদের আ ত ঙ্কে র জনপদ! বিচারপ্রার্থীদের অ প হ র ণে র পর চাঁ দা আদায়ের অভিযোগ জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির আশাশুনির খাজরা ইউনিয়নের চেউটিয়া নদী (বন্ধ) জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি শারদীয় দুর্গোৎসব ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদার সমাজের প্রবীণরাই আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস সাংবাদিকতা থেকে সমাজসেবা—সাতক্ষীরার শেখ আমিনুর হোসেনের বহুমাত্রিক কর্মযাত্রা

ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ গ্রে প্তা র

✍️ মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
খুলনার ডুমুরিয়ায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ‘২৬) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি, খালিশপুর পলিটেকনিক কলেজের সাবেক ভিপি ও ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে। এ ঘটনায় ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানায়, শুক্রবার (০২ অক্টোবর ‘২৬) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 
উল্লেখ্য গত ১৮/০৯/২০২৬ ইং তারিখ উল্লেখিত আসামী (অজ্ঞাতনামা) ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামে জনৈক মোঃ হারুন অর রশিদের বাগান বাড়ির গোয়ালঘরের ভিতের উপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ সহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সমবেত হয়। উক্ত সময়ে তারা পূর্বপরিকল্পিতভাবে বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শপথ গ্রহণ করে।
এ ঘটনায় ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের ইব্রাহিম আকুঞ্জির ছেলে আব্দুর রব আকুঞ্জি বাদী হয়ে ২১/০৯/২০২৬ ইং তারিখ ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। সেই মামলায় আওয়ামীলীগ নেতা সরদার আবু সালেহকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!